মাদকবিরোধী ঐক্য পরিষদ গোয়াইনঘাটের ৪ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করা সামাজিক সংগঠন মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট-এর আগামী ৬ (ছয়) মাস মেয়াদি আংশিক ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। গত ২০ জুন ২০২৬ তারিখে গঠিত ৭ সদস্যবিশিষ্ট বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে ফাহিম মোনায়েম আহ্বায়ক, সাকিব আহমেদ সদস্য সচিব, হাফিজ এহসান উল্লাহ পাভেল মুখ্য সংগঠক এবং মাহদি হাসান মাহফুজ মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
এছাড়া নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটি আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণা করবে বলে জানানো হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin