সিলেটে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এতিম অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কামাল খানঃ যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব, মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান রেজা আলম কর্তৃক এতিম অসহায়দের মধ্যে ৪ জুলাই নগরীর একটি এতিমখানা মাদ্রাসায় অসহায় ও গরীব শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্টানে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায়,বিশিষ্ট ব্যাবসায়ী ও উদ্যাক্তা ব্যাক্ত্বিত্ব নাহিদ আহমেদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক
কামাল খান, আরো সাংবাদিক, বিভিন্ন সামাজিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংগঠনের ওলামায়ে কেরাম বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে মরহুম হাজী আবারক আলীর নাতি, ফাউন্ডেশনের সিলেট কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলমের সার্বিক সহযোগিতায় গরিব ও এতিম দোস্তদের মধ্যে প্রায় ১২০ জন এতিম শিশুদের এক মাসের খাবার বিতরণ করা হয়। এর আগে এতিমখানা মাদ্রাসার মাকতামিম মোনাজাত ও দোয়া করেন। জহিরুল ইসলাম বলেন, আমাদের এ সংগঠন সচরাচর গরীব ও অসহায় শিশুদের পাশে থেকে কাজ করছে এবং গতকাল শাহজালাল মাজারে দোয়া ও মিলাদ মাহফিল ছিল। আগামীকালও উপশহর এতিম মাদরাসায় কিছু খাবার বিতরণ করব,তিনি আরো বলেন এ ধারাবাহিকতায়ই আজকের এ কর্মসূচী পালিত হচ্ছে।
কামাল খান বলেন সংগঠনের পক্ষ থেকে স্হানীয় অটিস্টিক বাচ্চাদের মধ্যে ও ইতোমধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে,তিনি বলেন এরকম এতিম অসহায়দের পাশে থেকে কাজে করতে পারে নিজেকে ধন্য মনে হচ্ছে। পরিশেষে জহিরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।