মরহুম বাম্পার কবিরের স্মরণে জৈন্তাপুরে এপিএল-এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত।
মুক্তাদির আল সেলিম জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে মরহুম বাম্পার কবিরের স্মরণে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ্ আব্দুল জব্বারের স্পন্সরশিপে অনুষ্ঠিত আসামপাড়া প্রিমিয়ার লীগ (এপিএল)-এর গ্র্যান্ড ফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে জৈন্তাপুর উপজেলার আসামপাড়ার মেঘালয় ভ্যালী ক্রিকেট গ্রাউন্ড (গুচ্ছগ্রাম) মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টিম দিলদার ও টিম জলিল।
খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।টসে জিতে প্রথমে ব্যাট করে টিম জলিল নির্ধারিত ১০ ওভারে ১৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে টিম দিলদার দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য আনহারুজ্জামান আকিল ম্যাচসেরা এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ আরিফ টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। প্রধান বক্তা ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ এবং সাংবাদিক মুক্তাদির সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, আব্দুর রহিম, সুমন মেম্বার, ইলিয়াস সারকিস হেলাল, দিলদার আহমেদ দিদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহেদ আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, “তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আয়োজকদের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
”প্রধান বক্তা হাজী আলমগীর হোসেন বলেন, “আসামপাড়া প্রিমিয়ার লীগের মতো আয়োজন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।
”অনুষ্ঠানের শেষদিকে টুর্নামেন্টের স্পন্সর শাহ্ আব্দুল জব্বার মরহুম বাম্পার কবিরের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
একই সঙ্গে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক, খেলোয়াড়, অতিথি ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এলাকার যুবসমাজের উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin