
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ:: ১লা জুলাই বুধবার, কলকাতা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উদ্যোগে, বেশ কয়েকটি দাবী নিয়ে, শিয়ালদা স্টেশনের সামনে জমায়েত হয়ে, ৩০ শে জুন ঠিক দুপুর দুটোয় ,কয়েকশো মিড ডে মিল কর্মীর উপস্থিতিতে বিশাল প্রতিবাদ মিছিল ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন এবং তাহার সাথে সাথে কুসপুতুল পোড়ালেন। এটি এ আই ইউ টি ইউ সি অনুমোদিত।
তাহাদের দাবী.....দশ মাসের নয় ,বারো মাসের বেতন দিতে হবে। ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করতে হবে, মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে।কোন রকম ভাবে এই প্রকল্প ইসকনের হাতে তুলে দেওয়া চলবে না।
সরকারি নিয়ম অনুযায়ী তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে, মিড ডে মিল কর্মীরা আরো বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কলকাতা জেলার মিড ডে মিল প্রকল্পটির দায়িত্ব ইসকনের হাতে তুলে দেবেন, এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নামাঙ্কিত এটি রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ প্রকল্প, দীর্ঘদিন ধরে অত্যন্ত গরিব মহিলারা অল্প বেতনে কাজ করে প্রকল্পটি চালু রেখেছেন।
কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিচ্ছেন ,সেটি চালু হলে ,এই সকল মহিলাদের কাজ থাকবে কিনা সে সম্পর্কে রাজ্য সরকার কোনো নির্দেশ জারি করেননি। তাই আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলাম।
সারাদিন বৃষ্টি পড়ায় এবং আরো একটি মিছিল থাকায়, প্রশাসনের তরফ থেকে তাদের মিছিল ওয়াই চ্যানেলে আসতে দেওয়া হয় না, আমাদের মিছিল ঘুরিয়ে দেওয়া হয় রামলীলা ময়দানে, কিন্তু বৃষ্টি হলেও কেউ পিছপা হন নি তারা ভিজে রামলীলা পর্যন্ত মিছিল করে পৌঁছান এবং সেখানে সরকারি পুস্তিকা পোড়ান, তাহারা বলেন অবিলম্বে আমাদের দাবি পূরণ করতে হবে এবং এই প্রকল্প ইসকনের হাতে দেওয়া চলবে না।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin