ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়।
মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরানবাজার পাবলিক মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়েছে। ২৯ (জুন) সোমবার পি,পি,এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্তঃ প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ সুলেমান হোসেন,এর নির্দেশে এ কর্মসূচি বৃক্ষরোপণ পালন করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং মাইজগাঁও ইউপি সদস্য মোহাম্মদ এনায়েত হোসেন রাসেল, অভিভাবক সদস্য মোঃআমিনুল ইসলাম আনা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎঃ নাছিমা বেগম, মোঃমুক্তার হোসেন,দ্বীন ইসলাম, জাফরান খানঃ প্রমুখ 
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
এসময় স্থানীয় বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রুপন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin