জৈন্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন ও লিফলেট বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর (সিলেট), প্রতিনিধিঃ জৈন্তাপুরের সচেতন যুব সমাজ ও জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির যৌথ উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক, তরুণ সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক, আলেম-উলামা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তারা মাদকমুক্ত জৈন্তাপুর গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সম্মিলিত উদ্যোগ, সামাজিক আন্দোলন এবং জনসচেতনতাই পারে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সাব্বীর আহমেদ, শ্রমিক নেতা নুরুল ইসলাম, সাংবাদিক হাসান মোহাম্মদ বদরুল, মাওলানা নজরুল ইসলাম, জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হাফিজ মাওলানা ফাহাদ সিদ্দিকী, মাওলানা আলীম উদ্দীন, মো. সেলিম আহমেদ, মাওলানা বদরুল ইসলাম, দেলোয়ার হোসেন সাগর, ব্যবসায়ী মামুনুর রশীদ, মাওলানা শাব্বির আহমেদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা জুনেদ আহমেদ, পশ্চিম গৌরিশঙ্কর একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি জুয়েল আহমেদ বাবু, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, মুক্তাদির আল সেলিম, ব্যবসায়ী জয়নাল আবেদীন সুমন আহমেদ, শরীফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin