আব্দুজ জহুর ব্রিজ থেকে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু উদ্ধার: পরিবারের সন্ধান চাইছে পুলিশ
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ পৌর শহরের সুরমা ব্রিজ এলাকা থেকে বুদ্ধিপ্রতিবন্ধী এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি সুনামগঞ্জ সদর থানা পুলিশের মহিলা হেফাজতে নিরাপদ রয়েছে। পুলিশ তার পরিবারের সন্ধান চাইছে।
জানা গেছে, আজ রাত ১২:৩০ মিনিটে সুনামগঞ্জ সুরমা ব্রিজ এলাকায় ওই শিশুটিকে একা ঘোরাঘুরি করতে দেখেন কয়েকজন সিএনজি অটোরিকশা চালক। মেয়েটির আচরণে সন্দেহ এবং গভীর রাতে তার নিরাপত্তা বিবেচনা করে চালকরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যান।
থানা পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলেও সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় নিজের স্পষ্ট পরিচয় বা ঠিকানা বলতে পারছে না। তবে অসংলগ্ন কথাবার্তার মধ্যে সে কেবল নিচের তথ্যগুলো জানাতে পেরেছে:
নাম: সিনথিয়া, পিতার নাম: ফরিদ মিয়া, মাতার নাম: জয়বন নেছা। সে নিজেকে 'নূরে মদিনা দাখিল মাদ্রাসা'র ছাত্রী বলে পরিচয় দিচ্ছে।
সুনামগঞ্জ সদর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে থানা পুলিশের মহিলা হেফাজতে সম্পূর্ণ নিরাপদে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় পুলিশ।
উপরোক্ত নাম, পিতা-মাতার নাম কিংবা মাদ্রাসার তথ্যের সূত্র ধরে যদি কেউ শিশুটিকে বা তার পরিবারকে চিনে থাকেন, তবে অবিলম্বে সুনামগঞ্জ সদর থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। তথ্য দিয়ে একটি শিশুর পরিবারকে ফিরে পেতে দ্রুত সহায়তা করুন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin