বগুলা রোছমত আলী রামসুন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ'-এর ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ ঘটিকায় কলেজ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে সর্বমোট ৯০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অরূপ রতন সিংহ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদায়ী ৯০ জন শিক্ষার্থীর উদ্দেশ্যে অত্যন্ত দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।"সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত সাবলীল ও সফল সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মোঃ মুজিবুর রহমান এবং বাংলা বিষয়ের শিক্ষক জামিল উদ্দিন জোয়ার্দার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু বকর,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মালেক প্রমুখএছাড়াও আমন্ত্রিত অতিথি ও গুণীজনদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আছদ্দর আলী এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মজিদ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিদায়ী ৯০ জন পরীক্ষার্থীর আসন্ন এইচএসসি পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা ও স্মৃতি উপহার তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin