ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পাকঘর রেস্টুরেন্ট ও বিক্রমপুর ভিজা মিষ্টি ঘরসহ ৪-টি প্রতিষ্ঠান থেকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাহিদুল ইসলাম এবং সিলেট অঞ্চল বিএসটিআই’র ফিল্ড অফিসার হোসাইন মোহাম্মদ সিদ্দিকীন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ফিজিশিয়ানস মাছ- মাংস এবং অপরিস্কার ও মেয়াদ উত্তীর্ণ সহ খাবারে বিভিন্ন অনিয়মের জন্য ২ টি প্রতিষ্ঠান-কে ও ওজনে কম দেয়ায় ২ টি স্বর্ণের দোকান সহ ৪ প্রতিষ্ঠান-কে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন,সিলেট অঞ্চল বিএসটিআই’র পরিদর্শক(মেট্রোলজি) সুপান্ত জয়, ছাতক থানার এসআই শফিকুল ইসলাম।জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম।