জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা বালুবাহী ট্রাক ও ফেলুডার জব্দ।
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি বালুবাহী ট্রাক ও একটি ফেলুডার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২০ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার ৪নং বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার ও বাউরভাগ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ফেলুডার জব্দ করা হয়। একই সঙ্গে ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাউরভাগ পশ্চিম এলাকা থেকে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়।
পরে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামাদি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দুইজন জিম্মাদারের হেফাজতে প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin