সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ
২ মেয়াদে দায়িত্ব পালন, শুক্রবার (১৯ জুন ২০২৬ইং) সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সাংবাদিক মোঃ রাজন আহমেদ আরিয়ান। ব্যক্তিগত ব্যস্ততা, কর্মক্ষেত্রের চাপ ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে ১৯ জুন ২০২৬ তারিখ থেকে পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে এক জরুরী বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে রাজন আহমেদ আরিয়ান উল্লেখ করেন, "সজ্ঞানে, স্বেচ্ছায় ও সম্পূর্ণ নিজস্ব শুভবুদ্ধি অনুসরণপূর্বক" তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, দীর্ঘ দুই মেয়াদে নির্বাচিত হয়ে ক্লাবের গঠনতান্ত্রিক কার্যক্রম, সাংবাদিকদের কল্যাণ ও অনলাইন সাংবাদিকতার প্রসারে সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
গঠনতন্ত্রের বিধি মোতাবেক ১৯ জুনের পর থেকে তিনি সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের কোনো পদ, সদস্যপদ বা সাংগঠনিক দায়িত্বে বহাল থাকবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। একই সাথে ক্লাবের নাম, লোগো, প্যাড বা কোনো কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত না করার কথাও জানান। ক্লাবের চলমান কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য বর্তমান সভাপতি ও কার্যনির্বাহী কমিটির প্রতি বিনীত অনুরোধ রাখেন।
উল্লেখ্য, সাংবাদিক রাজন আহমেদ আরিয়ানের বিরুদ্ধে দেওয়া বহিষ্কৃত আদেশ ১৬ জুন ২০২৬ তারিখে প্রত্যাহার করা হয়। বহিষ্কৃত আদেশ তোলার তিন দিনের মাথায় তিনি সহ-সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিলেন।
বিজ্ঞপ্তির শেষে তিনি দুই মেয়াদে পাশে থাকার জন্য ক্লাবের সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাংবাদিকতার আদর্শ সমুন্নত থাকুক - এই কামনা করে ভবিষ্যতে ক্লাবের যেকোনো গঠনমূলক কাজে নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin