শিরোনাম
দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

34

গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

 

গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি::মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, সাইবার বুলিং চাঁদাবাজি,তীর, ইয়াবা, কিশোর গ্যাং সহ নানান অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ জুন বিকালে স্থানীয় আহারকান্দি বাজারে, আহারকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জালাল উদ্দিন এর সভাপতিত্বে গোয়াইনঘাট থানার সাব ইন্সপেক্টর তানজিল আকন্দ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এস এম শাহীন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা শফিকুর রহমান, আহারকান্দি বাজার সমিতির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, ছাত্রনেতা মুসলিম উদ্দিন, আলাউর রহমান, সাহেদ আহমদ, শাহীন আহমদ, ইউপি সদস্য ফারুক আহমদ, মাহমুদুল হাসান প্রমুখ।

অতিথির বক্তব্য অফিসার ইনচার্জ বলেন সমাজের অপরাধ সৃষ্টির প্রধান কারন হচ্ছে মাদক। মাদকের কারনে আজ সমাজে অশান্তি তৈরি হয়েছে। ছেলেদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন সুইজারল্যান্ডের মত দেশে অপরাধী না থাকার কারনে জেল বন্ধ করে দেওয়া হয়েছে, জাপানে বাচ্ছাদের স্কুলে চার বছর পর্যন্ত আচার আচরন শিখানো হয়।। এরই ধারাবাহিকতায় আমরা সকলে মিলে শুধু পুলিশ নির্ভর না হয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন তাকতে হবে।এসময় এলাকার বিভিন্ন অপরাধের চিত্র তোলে ধরেন ইউনিয়ন জনসাধারণ।,

 


এই ক্যাটাগরির আরো সংবাদ