সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।
নুরুজ্জামান(সুনামগঞ্জ )প্রতিনিধিঃ সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা চলতি নদীর পাশে বাঁশ বাগানের ভিতর কাইয়ারগাও গ্রাম থেকে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনার সময় ক্রাশার মেশিন ১টি২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম এর কাছে গোপন তথ্য আসে অবৈধভাবে বালি পাথর মজুদ রেখে সরকারের নিষেধ অমান্য করে কাঁসার মিলে বড় বড় সাইজের পাথর ভাঙ্গিয়ে বিক্রি করতেছে।
অভিযোগটি আমলে নিয়ে এসআই অভিজিৎ এস আই মোহাম্মদ আবু হানিফ সহ একদল চৌকোষ পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযানে মাঠে থেকে নেতৃত্ব দেন সদর মডেল থানার ওসি রতন শেখ ।
(১৩ জুন শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা চলতি নদীর পাশে বাঁশ বাগানের ভিতর কাইয়ারগাও এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে মোহাম্মদ শফিকুল ইসলাম( ৪৭)পিতা মৃত আমির হোসেন কে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখের নিকট নিতে চাইলে প্রতিবেদককে জানান জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।।এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin