শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সোনিয়া আক্তার (৭) নামের শিশু নিখোঁজ ও চুরির অভিযোগ তার মায়ের

স্টাফ রিপোর্টার / ৫৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

82

সোনিয়া আক্তার (৭) নামের শিশু নিখোঁজ ও চুরির অভিযোগ তার মায়ের

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি::  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী গ্রামের ৭ বছর বয়সী শিশু সোনিয়া আক্তারকে চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা সাবিনা আক্তার।

পরিবারের দাবি, সোনিয়া আক্তার হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় শিশুটির মা অভিযোগ করেন যে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। শিশুটির সন্ধান পাওয়া গেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা। শিশুর নাম-সোনিয়া আক্তার  মাতা-সাবিনা আক্তার পিতা- জাকির  স্থান: কাটাখালী গ্রাম, ইউনিয়ন> মান্নারগাঁও, উপজেলা> দোয়ারাবাজার, জেলা> সুনামগঞ্জ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ