সোনিয়া আক্তার (৭) নামের শিশু নিখোঁজ ও চুরির অভিযোগ তার মায়ের
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী গ্রামের ৭ বছর বয়সী শিশু সোনিয়া আক্তারকে চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা সাবিনা আক্তার।
পরিবারের দাবি, সোনিয়া আক্তার হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় শিশুটির মা অভিযোগ করেন যে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। শিশুটির সন্ধান পাওয়া গেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা। শিশুর নাম-সোনিয়া আক্তার মাতা-সাবিনা আক্তার পিতা- জাকির স্থান: কাটাখালী গ্রাম, ইউনিয়ন> মান্নারগাঁও, উপজেলা> দোয়ারাবাজার, জেলা> সুনামগঞ্জ।