ছাতকে নি'খোঁ'জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।
সুনামগঞ্জ প্রতিনিধি:: ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের বাসিন্দা মো. নজমুল হক (২৫) নি'খোঁ'জ হওয়ার ঘ'ট'নায় তার বড় ভাই মো. ইকরাম ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডায়রি সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় এক অ'জ্ঞা'ত ব্যক্তির ফোন পেয়ে রাজমিস্ত্রির কাজের কথা বলে বাড়ি থেকে বের হন নজমুল হক। পরে রাতে কাজ দেখানোর কথা বলে ওই ব্যক্তি তাকে সঙ্গে নিয়ে যায়। পরিবারের দাবি, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি।পরিবারের সদস্যরা জানান, নজমুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রথমে ফোন রিসিভ হয়নি। পরদিন সকাল থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘ'ট'নায় নজমুল হকের বড় ভাই মো. ইকরাম ছাতক থানায় লিখিত আবেদন ডায়রি করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
কোনো সহৃদয় ব্যক্তি নজমুল হকের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৩০১-৪৫৯৯১০#
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin