ছাতকে চার মাতাল পুলিশের হাতে আটক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
সিলেট বুলেটিন ডেস্ক :: ছাতকে চার মাতাল-কে আটক করে জেল হাজতে দিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তাজপুর পয়েন্ট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এসময় তারা মাদকসেবন মাতলামি করছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের ছাতক থানাধীন কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে মদ্যপ অবস্থায় তারা হাঁটাহাঁটি, চিৎকার-চেঁচামেচি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে জনশান্তি বিঘ্নিত করছিলো। এ সময় ছাতক থানার এসআই মো.আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন,তকিপুর গ্রামের রহমত আলীর ছেলে ছামির আহমদ (৩০),দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আহমেদ হোসেন (২৪), মাধবপুর গ্রামের মৃত ওয়াসিদ আলীর ছেলে তুহিন মিয়া (২৩) ও দিঘলী- ব্রান্মণগাঁও গ্রামের ফরিদ আলীর ছেলে জাকির আলী (২২)।
তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা (নং-১২) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin