ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী জেরিন সুলতানার মৃত্যু
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটে হামের উপসর্গ নিয়ে জেরিন সুলতানা ( ২২) নামে এক তরুনীর মৃত্যু হয়েছে। তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯ টায় মৃত্যুবরণ করেন। জেরিন সুলতানা মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী ছিলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফিল্ম প্র্যাকটিসে ছিলেন। তার বাড়ী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে।
মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি ( বি এম এস ) এর জাতীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক ওশহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কর্মরত মিডওয়াইফারী
লুবনা বেগম এ প্রতিবেদককে জানান, ঈদের ছুটিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গ্রামের বাড়িতে যায় মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী জেরিন সুলতানা। সেখানে জ্বর এবং হামের উপস্বর্গ দেখা দেয় তার। চিকিৎসা নেয়া হয় বিশ্বম্ভরপুর উপজেলা সদরে।
সেখান থেকে সুনামগঞ্জ সদর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার রবিবার হস্তান্তর করা হয় সিলেট শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। ঐদিন অবস্থা খারাপ হলে তাকে আইসিতে সিফট করা হয়। সোমবার সকাল ৯:০০ টায় সে মৃত্যুবরণ করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin