"দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ০৩ আসামি গ্রেফতার"
নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
৩১মে রবিবার দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ মহিবুর রহমান (২৭), সাং- তেরাপুর, ইউপি- নরসিংপুর বাজার; মোঃ বায়োজিদ মিয়া (৪০), সাং- এরুয়াখাই (তিলোরাকান্দি) চকবাজার এবং মোঃ উজ্জল মিয়া (৩০), সাং- পেকপাড়া, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ।গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin