শিরোনাম
তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ০৩ আসামি গ্রেফতার” সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ  সিসিকের ৮ ঘণ্টার চ্যালেঞ্জ জয়, : ঈদের ২ দিনে ২৫ হাজার পশু কোরবানি, ১৩শ টন কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতায়  নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিসিক প্রশাসকের  লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ট্যাংকারের ওয়াগন লাইনচ্যুতে সিলেটে সিডিউল বিপর্যয়ে পড়েছে উপবন এক্সপ্রেস   চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ 

স্টাফ রিপোর্টার / ১৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

28

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ 

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীতে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে পর্যটক নিখোঁজ, উদ্ধারে কাজ করছে ডুবুরি দল নিখোঁজ কিশোরের নাম তামিম আহমদ (১৬) । 

আজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তামিম আহমদ জেলার ধর্মপাশা উপজেলার গলোয় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ২৫-৩০ জনের একটি দল নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসে। আজ দুপুরে ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত অবস্থায় তামিম হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ