চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে
রিপোর্টার , সমরেশ রায় ও সম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ:: ২৯ শে মে শুক্রবার , চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে শেষ যাত্রার পূর্বে, তাহার প্রতি শ্রদ্ধা জানাতে মরদেহ আনা হয়, সকাল নটায় পিস ওয়ার্ল্ড, সকাল দশটায় নন্দন এবং এগারোটায় টালিগঞ্জ এন টি ওয়ান স্টুডিওতে, যেখানে অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে চিত্র পরিচালক ডিরেক্টর সকলে শেষ শ্রদ্ধা জানালেন। তারপর ঠিক সাড়ে বারোটায় এন্টি ওয়ান স্টুডিও থেকে শেষ যাত্রায় কেওড়াতলা শ্মশানের উদ্দেশ্যে।। অগণিত শুভানুধ্যায় ব্যক্তি ও কলা কুশলীরা মরদের সাথে কেওড়াতলা শ্মশান পৌঁছান।
এরকম একজন চিত্র পরিচালকের মহাপ্রয়াণে, টালিগঞ্জ স্টুডিও পাড়ায় শোকের ছায়া নেমে আসে। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ, কমরেড বিমান বসু, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা জিৎ, অভিনেতা আবীর, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, পরিচালক সুদেষ্ণা রায়, অভিনেত্রী সুদীপ্তা, অভিনেত্রী বিদিপ্তা, পরিচালক চন্দন সেন সহ অগণিত অভিনেতা-অভিনেত্রী পরিচালক, ডিরেক্টর এবং অন্যান্যরা।
অনিক দত্তের জন্ম ১৯৬০ সালের ২২ শে মে এবং মৃত্যু ১৯২৬ সালের ২৭ মে, কলকাতায় জন্মগ্রহণ করেন, রেখে গেলেন তার স্ত্রী ও এক কন্যাকে, হিন্দুস্তান ফ্ল্যাটের বাড়িতে তিনি বসবাস করতেন।
তাহার পরিচালিত ছবি, দুই হাজার তেরো সালে আশ্চর্য্য প্রদীপ, ২০১৪ সালে গ্যাং অফ গোস্টস, ২০১৭ সালে মেঘনাদবধ রহস্য, ২০১৯ সালে ভবিষ্যতের ভূত এবং ২০২২ সালে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে অপরাজিত। সেই অপরাজিত কেই চিরবিদায় জানালেন কাছের মানুষেরা। আজ এই এরকম একটি পরিচালকের মৃত্যুতে বাকরুদ্ধ টলিউড।
২৭শে মে হিন্দুস্তান পার্কের ফ্লাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। কেন তিনি এই পথ বেছে নিলেন সকলের অজানা। তবে যারা সেই সময় পাশে ছিলেন সেইখানকার দোকানদার তারা বলেন আমরাও বুঝে উঠতে পারিনি একটি আওয়াজ হয় আমরা ভেবেছিলাম হয়তো গাছের ডাল ভেঙে পড়েছে কিন্তু আছে গিয়ে দেখি একটি মানুষের নিথর দেহ পড়ে রয়েছে, রক্তে ভেসে যাচ্ছে। আমরা সেই সময় দুপুরের দিকে দোকানেই ছিলাম।।
তবে ফরেনসিক অফিসাররা তদন্ত করে দেখছেন এমনকি কিভাবে ছাত থেকে তিনি ঝাঁপ দিয়েছেন, সেই নিয়েউ বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করছেন এমন কি, অনিক দত্তের ওজনে একটি বালিশ তৈরি করে উপর থেকে সেই স্থানে বার বার ফেলে চিহ্নিত করছেন, কিভাবে কোথায় পড়েছেন, রকম পড়ার সময় কাছে লেগেছিল কিনা সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করছেন।
সেখান থেকে পরিচালক অনেক দত্তকে হসপিটালে নিয়ে গেলে সেখানেই তাহার মৃত্যু হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তাহার প্রতি শ্রদ্ধা জানান। এইরকম ঘটনায় টলিউড পাড়ায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। একের এরপর পর ঘটনা ঘটায়, অভিনেতা থেকে অভিনেত্রী সকলের মনে একটা সংশয় সৃষ্টি হয়েছে।, প্রত্যেকটি ঘটনা অজানার আড়ালে ঘটছে।
যদিও চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু তাহার মেয়ে বাইরে থাকায় তাহাদের অনুরোধে আজ শেষকৃত্য সম্পন্ন হল কেওড়াতোরা শ্মশানে তাহার স্ত্রী ও মেয়ে শশীর উপস্থিতিতে। সকল কলা কুশলীরা-- আগুনের পরশমণি গানটি গেয়ে বিদায় জানালেন শেষ বারের মতো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin