হরিরামপুরে মোল্লা শাহিনের নেতৃত্ব সেচ্ছায় রাস্তা সংস্কার।
মোহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জের হরিরামপুরে মানিকগঞ্জ -২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত'র দিকনির্দেশনায় এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ও আগামী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা শাহিনের নেতৃত্ব সেচ্ছায় বলড়া মোড় সংলগ্ন রাস্তা সংস্কার করা হয়।
উক্ত রাস্তা সংস্কার কাজে অংশগ্রহণ করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান,বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল মৃধা ও সহ সভাপতি মোঃ আক্কাস আলী,বলড়া ইউনিয়ন যুবদল নেতা জাহিদ ও শেখ জসিম।
এছাড়াও চালা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুকুল হোসেন ,বয়ড়া ইউনিয়ন যুবদল নেতা সেন্টু মিয়া,উপজেলা ছাত্রদল নেতা মোঃ অনিক, রামকৃষপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জনি প্রমূখ।
উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) বলেন,জনদূর্ভোগ নিবরাসনে মানিকগঞ্জ -২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত,র দিকনির্দেশনায় আমরা যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেচ্ছায় রাস্তা সংস্কারের কাজ করছি। তিনি আরো জানান, আমাদের এমন জনবান্ধন কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin