তামাবিল স্থলবন্দর দিয়ে আসছে মাদক সিলেটে র্যাবের অভিযানে ২মাদক ব্যবসায়ী আটক
সিলেটের সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব- ৯ সিলেট।
এরই অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে মাদক নিয়ে যাওয়ার সময় র্যাব- ৯ সিলেটএর একটি আভিযানিক দল ১৯ মে ৯টা ৪৫ মিনিটে শাহ পরান টুলবক্স প্লাজায় অভিযান পরিচালনা করে বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক কর।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব-৯ জানায়, হেতিমগঞ্জে অবস্থানকালে গোপন সংবাদের সূত্রে , তামাবিল স্থলবন্দর এলাকা থেকে একটি সিএনজিযোগে মাদকদ্রব্য গোলাপগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটে শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয় এসময় চালক ও তার সঙ্গী নিয়ে
পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করে র্যাব -৯ জিজ্ঞাসাবাদে তারা সিএনজিতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে সিএনজির ভেতরে থাকা একটি কার্টুন থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটক দুইজন হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার শেখ মো. তোফায়েল আহমেদ (২৬) এবং সিলেটের জৈন্তাপুর এলাকার মো. গোলাম রব্বানী (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব -৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করার সময় আটক দুজন কে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin