সিলেট -সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতু সংলগ্ন এলাকায় বাস ও লেগুনার মু'খোমু'খি সং'ঘ'র্ষে নিহ'ত -২
নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক ::
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা সেতুর কাছে ভ'য়া'ব'হ সড়ক দু'র্ঘ'ট'না'য় দুইজন নি'হ'ত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আ'হ'ত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার মু'খোমু'খি সংঘ'র্ষে এই দুর্ঘ'টনা ঘটে।
নি'হত'রা হলেন সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ঘাগলী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ইব্রাহিম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখো'মুখি সং'ঘর্ষ হয়।সংঘ'র্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে লেগুনার যাত্রীদের আ'হত অবস্থায় উ'দ্ধার করেন। দু'র্ঘট'নায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আহ'তদের উ'দ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহের মিয়াকে মৃ'ত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর ইব্রাহিম মা'রা যান।
এ ঘটনায় আ'হত হন আরও তিনজন। তারা হলেন ঘাগলী গ্রামের মুছলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান ও তার মেয়ে লুৎফা এবং ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের গনিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া। আ'হতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সড়ক দুর্ঘ'টনায় দুইজন নি'হত ও তিনজন আ'হত হয়েছে।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin