সিলেটে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী হেলাল ২৯৯ বোতল FAiRDyl Cough syrul সহ আটক
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:: সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রতিদিন আসছে মাদক। র্যাব ৯ এর সিলেট এর একটি দল সুরমা গেইটে অবস্থানকালে জাফলং সীমান্ত থেকে মাদকের চালান আসছে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল FAiRDyl Cough syrul মাদক সহ হেলাল আহমদ নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করে।
র্যাব-৯সিলেট জানায়,১৭ এপ্রিল রাতে সিলেটের শাহপরান( র :) থানা এলাকার ক্যান্টনমেন্ট হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করার সময় চেকপোষ্টে গাড়ি তামানোর জন্য সিগন্যাল দেয়ার পর পালিয়ে যাওয়ার সময় ২৯৯ বোতল FAiRDyl Cough syrul মাদক সহ মাদক ব্যবসায়ী হেলাল আহমদ ( ৪৭) কে আটক করা হয়। তিনি কানাইঘাট উপজেলার পশ্চিম জলাই গ্রামের আরমুজ আলীর ছেলে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে নিশ্চিত করে র্যাব ৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, হেলাল আহমদ কে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকে বিরুদ্ধে জিরো টলারেন্সএর বাস্তবায়ন করতে চায় র্যাব ৯ সিলেট ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin