জন্মদিনে স্যারপ্রাইস,ভারত থেকে তুলতুল জিতলেন রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬.
ভারতের বিখ্যাত সংগঠন, মহাবঙ্গ সাহিত্য পরিষদ, আয়োজিত রবীন্দ্র জন্ম জয়ন্তীতে দুই বাংলার জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল লেখালেখির অবদানের জন্য পেলেন, "রবীন্দ্র রত্ন পুরস্কার২০২৬"।
উপন্যাসে এই পুরস্কার পান তিনি। শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশ শীর্ষ পত্রিকা ছাড়াও নিয়মিত ভারতের পত্র,পত্রিকায় লিখালিখি করে প্রশংসা কুড়িয়েছেন। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় তার গল্পগ্রন্থ "নরকে আলিঙ্গন" প্রকাশিত হয় এবং তা বর্তমানে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।
এছাড়া আরও খুশির সংবাদ কলকাতা থেকে আবারও তিনি নতুন বই প্রকাশে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রকাশিত হলেই পাঠকরা ধীরে ধীরে জানতে পারবেন।তার জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোরাবালির বাসিন্দা, পদ্মবু ও মনজুয়াড়ি,ভূত যখন বিজ্ঞানী,গণিত মামার চামচ রহস্য, নান্টু ঝন্টুর বক্স রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ যেগুলো পাঠকপ্রিয় হয়ে উঠেছে বেস্টসেলার হিসেবে।সম্প্রতি তার লেখা গল্প ভারতের গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে এটি তার জন্য লেখালেখির ক্ষেত্রে দারুণ মাত্রা যোগ করেছে।
লেখালেখির জন্য পেয়েছেন তিনি আরও অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য— মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত), সোনার বাংলা সাহিত্য পুরস্কার সহ আরও অন্যান্য সম্মাননা। তুলতুল বলেন,আমি অনেক পুরস্কার পেয়েছি তবে আন্তর্জাতিক এই রবীন্দ্র রত্ন পুরস্কার আমার লেখালেখির জগতে আরও একটি প্রাপ্তি আর সম্মান যোগ করেছে।
কারণ রবীগুরু আমাদের শ্রদ্ধার লেখক,উনাকে পড়ে পড়েই আমরা বড় হই।আমি ভারতের মহাবঙ্গ সাহিত্য পরিষদ এবং মহাবঙ্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin