যুক্তরাজ্য বিএনপি'র ৪১ সদস্যের আহব্বায়ক কমিটিতে আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসজরুজ্জামান খসরুকে কমিটি অনুমোদন
কামাল খান :: মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর অনুমোদনে যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আবুল কালাম আজাদ কে আহব্বায়ক এবং খসরুজ্জামান খসরু কে সদস্য সচিব করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং তিনমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্য এই নতুন কমিটি গঠন করা হয়। কমিটির মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি'র রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা। এদিকে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কমিটিকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি যুক্তরাজ্যর অধীনস্থ সকল জোনাল কমিটির কার্যক্রম কে আরো সক্রিয় ও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন তিনি। দলীয় নেতা ইস্ট লন্ডন বিএনপি'র যুগ্ন সম্পাদক কামরুজ্জামান চৌধুরী বলেন,নতুন এই আব্বায়ক কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে যুক্তরাজ্য বিএনপি'র সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin