# হাম সিম্পল রিপোর্ট পেন্ডিং ঢাকায়#
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ১৫ দিন মৃত্যু যন্ত্রণায় কাতরানোর পর আজ বুধবার পাঁচ মাস বয়সী আরহাম নামের আরো এক শিশুর মৃত্যু হয়েছে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
তার সিম্পল পাঠানো হলে আজও রিপোর্ট পেন্ডিং রয়েছে ঢাকায়। ১৫দিনে ও হয়নি শিশু আরহামের রোগ নির্ণয় ও সুচিকিৎসা বলে অভিযোগ করেছেন সজনরা । তবে নাম প্রকাশ করতে অনিচ্ছুক তারা।
আজ বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযায় শিশু আরহাম। আরহাম কানাইঘাট উপজেলার বাসিন্দা দেলোয়ার এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিস সিলেটের মেডিকেল অফিসার ( ডি আর এস ) ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. তাছলিমা আক্তার। তিনি জানান, শিশু আরহামের সিম্পল পাঠানো হয়েছে ঢাকায় রিপোর্ট পেন্ডিং আছে। গত ১৩ এপ্রিল হাম উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় শিশু আরহামকে। ১৫দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ এপ্রিল বুধবার সকালে সে মৃত্যুে কোলে ঢলে পড়ে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin