সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে সকাল১১ টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এরফান উল্লাহ বলেন, ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার। একসময় আইনগত সহায়তা মূলত বেসরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তা বিস্তৃত ও কার্যকর হয়েছে।
এখন জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন।সভাপতি তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। এসময় সিলেট মহানগর দায়রা জজ ( ভারপ্রাপ্ত) রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের সিনিয়র জেলা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশিকুর রহমান, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin