শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

প্রেমঘটিত বিরোধে মাধবদীতে সহিংসতা: যুবক কুপিয়ে আহত, ৪ বসতঘরে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

206

প্রেমঘটিত বিরোধে মাধবদীতে সহিংসতা: যুবক কুপিয়ে আহত, ৪ বসতঘরে অগ্নিসংযোগ

 

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি :: নরসিংদীর মাধবদীর খৈনমর্দী ফায়ার সার্ভিস মোড় এলাকায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। এতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন এবং প্রতিশোধমূলক হামলায় চারটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদ হোসেন পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব ভূঁইয়ার ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদের সঙ্গে একই এলাকার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী তার সঙ্গে চলে গেলে পরিবার তা মেনে নেয়নি এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনে। তবে রোববার সকালে পুনরায় ওই তরুণী সাজ্জাদের কাছে চলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তরুণীর পরিবারের সদস্যরা সাজ্জাদকে মসজিদের পাশ থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

 

এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে সাজ্জাদের স্বজন ও সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা প্রতিশোধ নিতে ওই তরুণীর বসতবাড়িসহ তার স্বজনদের মোট চারটি ঘরে অগ্নিসংযোগ করেন। এতে ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার সময় বাড়ির লোকজন প্রাণভয়ে দ্রুত সরে গিয়ে আত্মরক্ষা করেন। স্থানীয়দের একাংশের বাধার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কিছুটা বিলম্ব হয় বলে জানা গেছে।

 

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হলেও স্থানীয়দের বাধার কারণে আগুন নেভাতে দেরি হয়, ফলে ক্ষয়ক্ষতি বাড়ে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “প্রেমঘটিত বিরোধের জেরে প্রথমে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে পাল্টা প্রতিক্রিয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ