শিরোনাম
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব  ভিত্তি প্রস্তর করবেন প্রধানমন্ত্রী :সুরমা নদীর দুই তীরে হচ্ছে বন্যা প্রতিরক্ষায় প্রকল্প সরকারের কাছে দাবি : ছিলট( সিলেট) একাডেমি  সিলেট র‌্যাবের কব্জায় মা ন ব পা চা র চক্রের দুই সদস্য সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা প্রেমঘটিত বিরোধে মাধবদীতে সহিংসতা: যুবক কুপিয়ে আহত, ৪ বসতঘরে অগ্নিসংযোগ কদমতলীতে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে-অমিত শাহ রোড শো করলেন গোয়াইনঘাটে খেলার মাঠ ও জমি রক্ষায় মানববন্ধন, বালু লুটপাট বন্ধের দাবি এলাকাবাসীর  আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। সরকারের কাছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও কর্মসংস্থান প্রত্যাশা 
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

কদমতলীতে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

48

কদমতলীতে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

 

সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি যানবাহন ও বাস কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর জরুরি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে বিকেল পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় টার্মিনালের বাস কাউন্টার ও যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উভয়পক্ষকে নিয়ে বাস টার্মিনাল কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন।

 

বৈঠকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে আসছেন। এই সফর সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন এই সফর সফল করতে দিনরাত কাজ করছি, তখন পরিবহন শ্রমিকদের এই সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।”

 

তিনি অবিলম্বে ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। প্রশাসক আশ্বাস দেন যে, প্রধানমন্ত্রীর সফরের পর উভয়পক্ষকে নিয়ে পুনরায় আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী বিরোধ মিমাংসা করা হবে। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে মালিক ও শ্রমিক নেতারা যানবাহন চলাচল স্বাভাবিক করতে একমত হন।

 

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এমরান আহমদ ঝুনু, মইনুল ইসলাম, সহ-সভাপতি হীরন মিয়া ও নাজিম লস্কর।

আরও উপস্থিত ছিলেন সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-সাদাপাথর বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী, মালিক সমিতি নেতা মুক্তার আহমদ, নূর মিয়া, জিতু মিয়া। শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক ও আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া জবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী প্রমুখ।

 

নেতৃবৃন্দের উপস্থিতিতে সিসিক প্রশাসকের প্রতিশ্রুতির পর শ্রমিকরা শান্ত হলে বিকেলে কদমতলী এলাকায় পুনরায় যানবাহন চলাচল শুরু হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ