শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

মুরাদনগর এলাকায় পরিদর্শন করে  স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিলেন  সিসিক প্রশাসক 

স্টাফ রিপোর্টার / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

117

মুরাদনগর এলাকায় পরিদর্শন করে  স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিলেন  সিসিক প্রশাসক 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। 

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও অবকাঠামোগত উন্নয়ন কাজের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিসিক প্রশাসক এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এবং তাদের কাছ থেকে নাগরিক সমস্যার কথা শোনেন।  এ সময় স্থানীয়রা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।  সিসিক প্রশাসক সমাধানের আশ্বাস দেন। নগরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা একটি বাসযোগ্য, আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছি।

 

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পরিদর্শনকালে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাহির আলী, সিসিকের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী খায়রুল হাসান অপু, মো. মাহবুবুর রহমানসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ