শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

171

আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

কামাল খান ::  প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম সিলেট আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

 

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ (রবিবার) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এতে জেলা প্রশাসক জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন, যা পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। এছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস” এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।

 

প্রসঙ্গত, গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে এর নামকরণ করা হয় ‘বঙ্গমাতা ফজিলাতুনেছা মেডিকেল বিশ্ববিদ্যলয়’। চৌহাট্টায় অস্থায়ী কার্যালয়ে বিশ্ববিদ্যালয়টির দাপ্তরিক কার্যক্রম চলছে। তবে দক্ষিণ সুরমায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা করা হয়নি।

 

এদিকে, গত অর্ন্তবর্তী সরকারের আমলে এই বিশ্ববিদ্যালয়ের নাম বদলে আবার ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করা হয়।রোববারের প্রস্তুিুত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের ভবন সুসজ্জিতকরণ, রাস্তাঘাট মেরামত, নগর ভবনের পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠন করা হবে।

 

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ