সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টে থামার সিগন্যাল দেওয়ায় পুলিশ সদস্যের উপর হামলা
স্টাফ রিপোর্টার:: সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টে থামার সিগন্যাল দেওয়ায় পুলিশ সদস্যের উপর হামলা চালিয়েছেন এক মোটর সাইকেল আরোহী।বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।এতে আহত হন হামলার শিকার পুলিশ সদস্য কনস্টেবল খসরু হাসান (৪০)। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানায়, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি মোটরসাইকেল (এপাচি ভার্সন-৩) মহানগরীর এয়ারপোর্ট রোডের বাইপাস এলাকায় পৌঁছালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে সেটিকে থামানো হয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলের কাগজপত্র ও গাড়ি তল্লাশির জন্য চালককে সংকেত দেন।এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে সিগন্যাল দেওয়া পুলিশ কনস্টেবল খসরু হাসানের সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক ক্ষিপ্ত হয়ে খসরু হাসানের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে আসতে দেখে অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান।বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, আহতাবস্থায় কনস্টেবল খসরুকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িত মোটরসাইকেল চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin