সিলেটে হাম- রুবেলা সমন্বয় সভা ::৩ লাখ ৮৬ হাজার ৮৫৬ জন শিশু টিকাদানের লক্ষ্যমাত্রা
নিজস্ব প্রতিবেদক ; সিলেটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও আশার কথা হচ্ছে, সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় অল্প সময়ের মধ্যেই এ রোগের প্রকোপ সহনীয় পর্যায়ে নেমে আসবে।
তিনি আরও বলেন, আশা করা যায়, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে সিলেট এগিয়ে থাকবে। সভায় জানানো হয়, সিলেট জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮৫৬ জন শিশু।
ইতোমধ্যে গত ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৭৯ হাজার ৫২৪ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ। জেলার ১২টি স্থায়ী ও ২ হাজার ৪৪৯টি অস্থায়ীসহ মোট ২ হাজার ৪৬১টি কেন্দ্রে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত নিয়মিতভাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হবে।
সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, ডব্লিউএইচও-এর বিভাগীয় সমন্বয়ক সুফি মো. খালেদ বিন লুৎফরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin