সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে নতুন আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। এবার আটক যানবাহন ফেরত দিতে এই গণবিজ্ঞপ্তি।সোমাবর (২০ এপ্রিল) রাতে এই গণবিজ্ঞপ্তি জারি করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) মো. আব্দুল কুদ্দুছ পিপিএম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে সিলেট মহানগর এলাকায় আটক ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা, ইজিবাইক, মিশুক, টমটম, ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালিক চালকদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যানবাহনগুলোর প্রকৃত মালিক ও চালকদের আগামী ১ মে থেকে প্রয়োজনীয় কাগজপত্র ট্রাফিক উপকমিশনার অফিসে জমা দিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১ মে ২০২৬ থেকে যেসব যানবাহন আটক করা হবে সেগুলো ফেরত না দিয়ে সাথে সাথে ধ্বংস করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin