শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

244

ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক

 

সিলেট বুলেটিন অনলাইন ডেস্ক;; ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা বেগম ও তার সহযোগী সোনাজান খাঁ কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১শ’৩০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

সোমবার ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক সাহেদা ফরিদপুর কোতোয়ালি থানার গুহলক্ষ্মীপুর একালার মৃত মান্নান শেখ এর মেয়ে ও তার সহযোগী মো.সোনাজান খাঁ। একই এলাকার বাসিন্দা।

ফরিদপুর কোতয়ালী থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শিরীন আক্তার জানান, সাহেদা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে ১৯ টি মামলার তথ্য পাওয়া গেছে। গত ৩০ মার্চ উদ্ধার হওয়া ৬শ’ পিস ইয়াবাসহ একটি নিয়মিত মামলার।পলাতক আসামী সে।

তিনি জানান, ২০২৩ সালে আটকের পর ভবিষ্যতে আর এ কাজে জড়িত হবে না মর্মে সাহেদা মুচলেকাও দিয়েছিল। কিন্তু মুক্ত হয়ে সে আবার একই পথ বেছে নেয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ