নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক
মো. রাজিবুল ইসলাম বাবু , বিশেষ প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে অভিযান পরিচালনা করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল ) বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া কদমতলা এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কলিমুদ্দিন নামের এক ভ্যানচালককে আটক করে পুলিশ ।
পুলিশের এমন কঠোর অবস্থান মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।থানা সুত্রে জানা যায়, বাগাতিপাড়া মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাঘা থানার আড়ানী এলাকা থেকে আসা একটি চার্জার চালিত ভ্যান তল্লাশি চালানো হয়।
এসময় উপজেলার জামনগর মন্ডলপাড়া গ্রামের নবীরুদ্দিনের ছেলে ভ্যানচালক মো. পারভেজ ওরফে কলিমুদ্দিনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এ বিষয়ে ওসি মো. আব্দুল হান্নান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক যুব সমাজকে ধ্বংস করছে—এটা কোনোভাবেই সহ্য করা হবে না। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছি। ভবিষ্যতে আরও জোরালোভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin