শিরোনাম
চৈত্র সেলের শেষ দিনে জমে উঠেছে কেনাকাটা ও অন্যদিকে লক্ষ্মী গণেশ বিক্রি। বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন: সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন সিলেটে আ ট ক ভুয়া পুলিশ অফিসার নববর্ষে শোভাযাত্রা সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার  প্রত্যয় সিসিক  প্রশাসকের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা আলী হোসেন এখন সিলেটের কারাগারে  সিলেটে একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে – শ্রম মন্ত্রী  চট্টগ্রামের মীরসরাইয়ের হিঙ্গুলীতে অবৈধভাবে  মাটি ও বালু উত্তোলনে প্রশাসনের অভিযান
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

49

সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন

 

নিজস্ব প্রতিবেদক:: সিলেট, ০১ বৈশাখ (১৪ এপ্রিল): বাংলা নববর্ষ উপলক্ষ্যে সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৯টায় সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণে পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সিলেট জেলা প্রশাসন।

 

বর্ষবরণ উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এ দিন সিলেটের সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও গোত্র নির্বিশেষে এক মহামিলনমেলায় অংশগ্রহণ করেছে, যা জাতির ঐক্যের প্রতীক।

 

তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং সিলেট অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মিলনমেলার মাধ্যমে সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে সিলেটে ছিল নানা আয়োজন। সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। এছাড়া ক্বিন ব্রিজের নিচে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবার (এতিমখানা)সমূহে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত এবং বৈশাখী সংগীত ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্বিন ব্রিজ সংলগ্ন সারদা হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

#


এই ক্যাটাগরির আরো সংবাদ