শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সিলেটে আ ট ক ভুয়া পুলিশ অফিসার

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

148

দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী আশরাফুল আম্বিয়া উরফে জায়ান আহমেদ (৩০) নামের ব্যক্তিকে আটক  করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- ডিবি এর এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে আসছিলেন।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ সিলেটের গোলাপগঞ্জ থানাধীন রায়গড় গ্রামের মৃত আব্দুল মুকিত ও মার্জিয়া খাতুনের ছেলে। বর্তমানে তিনি ইসলামপুর বিশ্বনাথ ও রায়নগর দর্জিবন্দ ১১০নং বাসায় বসোবাস করছেন।

 

জানা যায়, জায়ান আহমেদ দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- ডিবি’র এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করছিলেন। ঘটনার দিন তিনি একইভাবে দুধওয়ালা কিচেন রেস্টুরেন্টে উপস্থিত হয়ে চা পান করেন এবং উপস্থিত ব্যক্তিদের নিকট এসএমপি’র ডিসি (ডিবি)-এর মোবাইল নম্বর জানতে চান।

 

এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে গেলে তিনি নিজেকে এডিসি (ডিবি), ডিএমপি হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে তার আচরণে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ কমিশনারেন নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা( নং-১২/১৪/৪/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।


এই ক্যাটাগরির আরো সংবাদ