শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সিলেটে চোরাচালান মামলায় যুবদল নেতা গ্ৰেফতার

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

66

যুবদল নেতা মনিজুল আহমদ।

 

সিলেট বুলেটিন ডেক্স:: সিলেট: জেলায় ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মহানগর যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৫ এপ্রিল) মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিজুল সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় চোরাচালান সংক্রান্ত একটি মামলায় (জিআর-১৪৫) গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

 

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে আম্বরখানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় এয়ারপোর্ট থানা পুলিশের একটি চৌকস দল। এসময় পরোয়ানাভুক্ত আসামি মনিজুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল ট্রাকটি আটকাতে ব্যারিকেড দেয়। এ সময় চোরাকারবারীরা পুলিশের ব্যারিকেড তোয়াক্কা না করে ট্রাক নিয়ে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে পড়ে এবং ট্রাকটি রেখে পালিয়ে যায়।

 

অভিযোগ রয়েছে, ওই সময় মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান এবং জব্দকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাকটি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। পুলিশের কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা ট্রাকটি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনজুরুল আলম (মিডিয়া) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলার অবনতি রোধে এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার চোরাচালান মামলা যুবদল নেতা সিলেট


এই ক্যাটাগরির আরো সংবাদ