শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

134

পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত 

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:  (৫ এপ্রিল/২৬ইং) জয়পুরহাটের পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। রংপুর দর্শনার সুনামধন্য বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দীপ আই কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবিরে একদল চিকিৎসক উপকার ভুগীদের চক্ষু সেবা প্রদান করেন। রবিবার সকালে থেকে দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত রোগিদের ফ্রি প্রাথমিক চিকিৎসা, চশমা ও ঔষধ প্রদান করা হয়। চোখের অপারেশন প্রয়োজন এমন রোগীদের সংস্থা নিজ উদ্যোগে হেড অফিস রংপুর দর্শনায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

 

ছাত্রদল নেতা রাব্বিউল ইসলাম রকির সার্বিক সহযোগিতায় চক্ষু শিবিরে দীপ আই কেয়ারের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম দীপু উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, পৌর বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল সহ অনেকেই।

 

চক্ষু শিবির অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, উপজেলাবাসির সুখে-দুঃখে পাশে আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। টাকার অভাবে যারা চিকিৎসা সেবা নিতে পারেন না সমাজের গরীব অসহায় পরিবারের জন্য এমন কল্যাণকর কাজ চলমান থাকবে বলেও, জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ