সৃজনশীল বই পেয়ে চা সন্তান শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত
চুনারুঘাট প্রতিনিধি : চা শ্রমিক পরিবারের সন্তানদের সৃজনশীল বই পড়ায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শব্দকথা প্রকাশন। এ উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) সকাল দুপুরে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে সৃজনশীল বই উপহার হিসেবে বিতরণ করা হয়।
বই উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ। তিনি বলেন,চুনারুঘাট উপজেলার চা শ্রমিক পরিবারের সন্তানরা পড়ালেখায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।তারা গৌরবের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। সরকার তাদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করলেও সৃজনশীল বই পড়ার সুযোগ তাদের সীমিত এ বিবেচনায় শব্দকথা প্রকাশন এমন উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাশ, শব্দকথা লেখক-পাঠক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞান লেখক হাবিব খোকন এবং বিদ্যালয়ের শিক্ষক মিঠুন মহালী। উল্লেখ্য, বই পেয়ে চা সন্তান শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাসিত।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin