শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

পাঁচবিবির দৃষ্টিনন্দন ঈদগাঁ দেখে মুগ্ধ সবাই

স্টাফ রিপোর্টার / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

129

পাঁচবিবির দৃষ্টিনন্দন ঈদগাঁ দেখে মুগ্ধ সবাই

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ডুগুরপাড়া গ্রামে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের মাঝে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি ঈদগাঁ মাঠ। নান্দনিক অবকাঠামো ও সৌন্দর্যবর্ধন কাজের কারণে ঈদগাঁটি ইতোমধ্যেই স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও নজর কেড়েছে। অনেকেই এখানে এসে মুঠোফোনে ছবি ধারণ করছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে গ্রামের দানশীল ব্যক্তি মরহুম আলহাজ্ব মোঃ জফির উদ্দিন ঈদগাঁ নির্মাণের জন্য প্রায় ৪০ শতক জমি দান করেন। তার উদ্যোগে এবং গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় শুরু হয় ঈদগাঁটির নির্মাণকাজ।

 

জফির উদ্দিনের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী মোঃ রুহুল আমিন জানান, আগে গ্রামের মানুষকে ঈদের নামাজ আদায়ের জন্য অন্য গ্রামে যেতে হতো। তার বাবার স্বপ্ন ছিল নিজ গ্রামেই একটি ঈদগাঁ নির্মাণ করা। সেই স্বপ্ন বাস্তবায়নের কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন। বর্তমানে গ্রামবাসী মিলে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিচ্ছেন। এলাকার বাসিন্দা মোঃ সোনা মিয়া বলেন, এখন আমাদের এই সুন্দর ঈদগাঁয় ঈদের নামাজ পড়তে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসে।

 

স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহারুল ইসলাম জানান, ঈদগাঁতে যাওয়ার রাস্তার জন্য জমি তিনি নিজেই দিয়েছেন। এছাড়া সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঈদগাঁ প্রাঙ্গণে বিভিন্ন রঙের ফুলের টব বসানো হয়েছে এবং প্রাচীরজুড়ে লাল, নীল ও হলুদ রঙের বৈদ্যুতিক আলোকসজ্জা স্থাপন করা হয়েছে। ঈদ উৎসবকে ঘিরে কয়েকদিন ধরে এসব বাতি জ্বালানো হয়, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

 

আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ বলেন, “গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি নান্দনিক ঈদগাঁ নির্মাণ সত্যিই প্রশংসনীয়। এটি এখন দেখার মতো একটি স্থান।” সবুজ প্রকৃতির মাঝে এমন মনোরম ঈদগাঁ শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের স্থানই নয়, বরং হয়ে উঠেছে এলাকার একটি আকর্ষণীয় দর্শনীয় স্পট।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ