শিরোনাম
শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার  সিলেটের জাফলংয়ে পৌরসভা করাকে ঘিরে  নানা অজুহাত কিছু কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্য  জাফলং পৌরসভা যেন না হয়, উঠেপড়ে লেগেছে তাঁরা  কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির  অভিযোগ, পরে সমালোচনার মুখে  নিলামে বিক্রি করল প্রশাসন এলইডি বাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক কোনো ওয়ার্ড অনুন্নত থাকবে গোলাপগঞ্জ পৌর ২নং ওয়ার্ডের রাস্তার উন্নয়ন ও মাদ্রাসা পরিদর্শনে ওসি আরিফুল ইসলাম   সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন শোক প্রকাশ করেছেন বিলাতুর রাজার মমতাময়ী মাতার ইন্তেকালে রাহুল ( অরুণোদয় বন্দ্যোপাধ্যায়)এর অকাল প্রয়ানে বাংলা চলচ্চিত্রে শোকের ছায়া। কুড়িগ্রামে বিকেএসপির জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত। কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার।  মোগলা বাজারে জাহান পুর ইসলামিক সেন্টার ও মসজিদ আবু হুরায়রা এর ভিত্তি প্রস্তর স্থাপন   
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার 

 

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলোচিত জুনায়েদ হত্যা কাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে থানা পুলিশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

 

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সাথে জড়িত মোঃ মারুফ (২৪) ও মোঃ জুয়েল মিয়া (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।

 

গত ৩১শে মার্চ ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। তবে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।

 

উল্লেখ্য, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় মামলা নম্বর ২৪, তারিখ ৩১ মার্চ ২০২৬, বাংলাদেশ পেনাল কোডের ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।আলোচিত এই হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় স্থানীয় এলাকাবাসীসহ সাধারণ মানুষের।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ