সিলেটের জাফলংয়ে পৌরসভা করাকে ঘিরে নানা অজুহাত কিছু কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্য জাফলং পৌরসভা যেন না হয়, উঠেপড়ে লেগেছে তাঁরা
স্টাফ রিপোর্টার:: সিলেটের জাফলংকে ঘিরে গোয়াইনঘাটের কিছু মানুষের বৈরি মনোভাব দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। অতীতেও দেখা গেছে, জাফলং থেকে কোনো নেতৃত্ব উঠে আসতে পারেনি। বরং এলাকাটিকে কখনো আবাদি জমির মতো, কখনো শোষণের বস্তু হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতেও তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। জাফলং যেন শুধুই কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জায়গা—একটি দুধেল গাইয়ের মতো, যেখান থেকে শুধু সুবিধা নেওয়া হয়, কিন্তু এলাকার মানুষের উন্নয়ন বা অধিকার নিয়ে তেমন ভাবা হয় না।
জাফলং পৌরসভা প্রস্তবনা নিয়ে চরম হিংসাত্মক আচরণের, ন্যারো মাইন্ড মন-মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন জাফলং বাসীর বিপরীতে থাকা গোয়াইনঘাটের ঐসব মানুষজন।
তাদের হিংসার জায়গা মূলত জাফলং এর মানুষের স্বনির্ভর অর্থনৈতিক অবস্থা, সৃষ্টিকর্তা প্রদত্ত বা প্রকৃতি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin