সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন শোক প্রকাশ করেছেন বিলাতুর রাজার মমতাময়ী মাতার ইন্তেকালে
কামাল খান :: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন পরিবার গভীর শোক প্রকাশ করেছেন উপদেষ্টা ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা বিলাতুর রাজার মমতাময়ী মাতার ইন্তেকালে।মরহুমার ইন্তেকাল ঘটেছে সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টা ২০ মিনিটে সিলেট পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায় মরহুমার গ্রামের বাড়ি শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুরে অনুষ্ঠিত হবে।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন পরিবার এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিলাতুর রাজা বলেন, আমার মার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, মহান আল্লাহ আমার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। তিনি দেশবাসী সহ সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin