শিরোনাম
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না, ভোগান্তিতে চালকরা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের হুসাইন নিহত বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে সিসিক প্রশাসক স্বাধীনতা দিবসের প্রস্তুতি দেখতে শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক শ্রদ্ধা জানাতে নগরবাসীর প্রতি আহ্বান সহজলভ্য মাদক: ধ্বংসের পথে যুবসমাজ, সামনে আশঙ্কার কালো ছায়া ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

 

মৌলভীবাজার প্রতিনিধি: শুক্রবার ২৭শে মার্চ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন কর্তৃক পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ডের রোমার কাউন্টার, জালালাবাদ কাউন্টার এবং সৌদিয়া কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হয়। এ সকল অনিয়মের দায়ে ৩টি বাস কাউন্টারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ