শিরোনাম
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের হুসাইন নিহত বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে সিসিক প্রশাসক স্বাধীনতা দিবসের প্রস্তুতি দেখতে শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক শ্রদ্ধা জানাতে নগরবাসীর প্রতি আহ্বান সহজলভ্য মাদক: ধ্বংসের পথে যুবসমাজ, সামনে আশঙ্কার কালো ছায়া ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু ভৈরবে চিকিৎসকদের ঐক্যের মঞ্চে নতুন নেতৃত্ব — স্বাস্থ্যখাতে আশার আলো মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক এর সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত।  যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। সিলেট-৩ আসনের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন…..ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি এম এ মালিক 
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের হুসাইন নিহত

স্টাফ রিপোর্টার / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের হুসাইন নিহত

 

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় হুসাইন আহমেদ (৯) নামের এক মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের ভুলে যাওয়া হিজাব বাড়ি থেকে আনতে গিয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারায় সে। 

 

নিহত হুসাইন আহমেদ উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় চাঁদভাগ আব্দুল মান্নান আবতেরা বানু হাফিজিয়া ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল। তার বড় ভাই একজন হাফেজ এবং সে নিজেও হাফিজিয়ায় পড়াশোনা করছিলো।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গতকাল হুসাইন তার মায়ের সাথে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মা ও ছেলে মিলে বাড়ির সামনের মেইন রাস্তা পার হন। তবে রাস্তা পার হওয়ার পর হুসাইনের মা লক্ষ্য করেন তিনি ভুলবশত নিজের হিজাব বাড়িতে ফেলে এসেছেন। তখন তিনি ৯ বছরের হুসাইনকে পুনরায় বাড়িতে পাঠান হিজাবটি নিয়ে আসার জন্য।

 

মায়ের কথামতো বাড়ি থেকে হিজাব নিয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস হুসাইনকে সজোরে ধাক্কা দেয়। এতে মায়ের চোখের সামনেই সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

 

মেধাবী এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কেউই এই হৃদয়বিদারক ঘটনাটি মেনে নিতে পারছেন না।

 

বুধবার সকাল ১১টায় উপজেলার মুটুকপুর গ্রামের নিজ বাড়িতে এক আবেগঘন ও হৃদয়বিদারক পরিবেশে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ