শিরোনাম
সহজলভ্য মাদক: ধ্বংসের পথে যুবসমাজ, সামনে আশঙ্কার কালো ছায়া ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু ভৈরবে চিকিৎসকদের ঐক্যের মঞ্চে নতুন নেতৃত্ব — স্বাস্থ্যখাতে আশার আলো মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক এর সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত।  যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। সিলেট-৩ আসনের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন…..ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি এম এ মালিক  কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা। পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

 

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা:: প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৪:০৫ পিএম কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে

 

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অপর একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে কিশোরগঞ্জ থেকে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) টিম রওনা হয়েছে।

 

ভৈরব রেলওয়ে থানার এসআই আফজাল হোসেন জানান, মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ২৯ নম্বর ব্রিজের কাছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নিহত হন। তার পরনে ছিল পুরাতন জিন্স প্যান্ট ও লাল রঙের গেঞ্জি।

 

এছাড়া, সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে ভৈরব আউটার সিগন্যালের পশ্চিম পাশে আখাউড়াগামী তিতাস ট্রেনের নিচে কাটা পড়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাউতি গ্রামের তুরাব আলীর ছেলে আইনুল হক (৪৫) ঘটনাস্থলেই নিহত হন।

 

নিহত আইনুল হকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ